প্রেসক্লাবের সামনে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। তাঁরা পুলিশি হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা।
আজ সোমবার বেলা ১১টার দিকে তাঁরা পুরানা পল্টনে জড়ো হন। পরে প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করেন।
এতে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, অবরোধের সময় অটোরিকশায় থাকা কয়েকজন যাত্রীকে নামিয়ে দেন বিক্ষোভরত চালকেরা।
পুলিশ বলেছে, কয়েকটি দাবিতে অটোরিকশাচালকেরা বিক্ষোভ ও অবরোধ করেন। বৈধ সংযোগ থেকে যেসব ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দেওয়া হয়, সেগুলো বিচ্ছিন্ন না করার দাবি জানিয়েছেন চালকেরা।
রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম দুপুরে বলেন, কয়েকটি দাবিতে অটোরিকশাচালকেরা সেখানে জড়ো হয়েছিলেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধ চলাকালে স্কুলগামী শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন।
অবরোধের সময় স্কুলগামী শিক্ষার্থীদের নামিয়ে দেওয়া হয়।
Key facts
- জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা
- পুলিশি হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন চালকেরা
- বৈধ সংযোগ থেকে যেসব ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দেওয়া হয়, সেগুলো বিচ্ছিন্ন না করার দাবি জানিয়েছেন চালকেরা
- এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়
Three perspectives
Neutral
ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা পুলিশি হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন। এই বিষয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আগামী দিনে কী ঘটে তা দেখা যাক
Positive
ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা তাঁদের দাবি আদায়ের জন্য সড়ক অবরোধ করেছেন। এটি তাঁদের অধিকার রক্ষার একটি উপায়।
Negative
ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা সড়ক অবরোধ করে যাত্রীদের ভোগান্তিতে ফেলেছেন। এটি অনুচিত আচরণ।
Your week in news, every Wednesday
The biggest stories of the week for your edition, in your inbox every Wednesday morning, your time. Free, and you can unsubscribe at any time.