সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

মক্কা নগরীর একটি মসজিদের পবিত্রতা লঙ্ঘনের অভিযোগে নজরুল ইসলাম আবদুল বশির ও সুইটি আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
Photo: প্রথম আলো

সৌদি আরবের জেদ্দায় মক্কা অঞ্চলে নজরুল ইসলাম আবদুল বশির ও সুইটি আক্তার নামের দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে লিপ্ত হয়ে মসজিদের পবিত্রতা লঙ্ঘন করা হয়েছে।

জেদ্দা কনস্যুলেট জেনারেলের শ্রম কল্যাণ উইং থেকে ১৮ অক্টোবর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো একটি গোপনীয় নথিতে এই তথ্য জানানো হয়। ওই নথির তথ্য অনুযায়ী, সৌদি কর্তৃপক্ষ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটকে কিছুই জানায়নি এবং কার্যকর হওয়ার পরও আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়নি।

নজরুলকে ২০২৩ সালের ১ আগস্ট তথ্যপ্রযুক্তি–সংক্রান্ত অপরাধের অভিযোগে জেদ্দা সংশোধনাগারে আটক করা হয়। পরদিন সুইটিকে ব্যভিচারের অভিযোগে জেদ্দা নারী কারাগারে আটক করা হয়। তাঁরা সৌদির আল মাজাল নামের একটি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

সৌদি আরবের পশ্চিমাঞ্চলের কারাগারগুলোতে বিভিন্ন ধরনের নৈতিকতা–সংক্রান্ত মামলায় ৩০৬ জন বাংলাদেশি আটক থাকার তথ্য পাওয়া গেছে। তাঁদের মধ্যে ১৪৭ জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের সাজা ঘোষিত হয়েছে, যার সর্বনিম্ন এক মাস এবং সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড।

কনস্যুলেট জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির পরিবারের পক্ষ থেকে আইনগত সহায়তার জন্য কোনো আবেদন বা যোগাযোগ করা হয়নি। রায়ের কপি ও মামলার বিস্তারিত তথ্য পেতে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখায় একটি কূটনৈতিক নোট পাঠানো হয়েছে।

Key facts

  • মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আবদুল বশির ও সুইটি আক্তার।
  • মক্কা অঞ্চলে মসজিদের পবিত্রতা লঙ্ঘনের অভিযোগে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
  • সৌদি কর্তৃপক্ষ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার বিষয়ে বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটকে আগে থেকে জানায়নি।

Three perspectives

Neutral

সৌদি আরবের মক্কা অঞ্চলে নজরুল ইসলাম আবদুল বশির ও সুইটি আক্তার নামের দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

Positive

রায়ের কপি ও মামলার বিস্তারিত তথ্য পেতে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখায় একটি কূটনৈতিক নোট পাঠানো হয়েছে।

Negative

সৌদি কর্তৃপক্ষ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার বিষয়ে বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটকে আগে থেকে কিছুই জানায়নি।

Your week in news, every Wednesday

The biggest stories of the week for your edition, in your inbox every Wednesday morning, your time. Free, and you can unsubscribe at any time.

Choose your news coverage

Please choose and confirm your coverage.

All sections

Edition