মিল্কিওয়ে ব্ল্যাকহোলের চারপাশে ধাতুর বিশাল ভাণ্ডারের সন্ধান

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে মিল্কিওয়ে ছায়াপথের কেন্দ্রীয় সুপারম্যাসিভ ব্ল্যাকহোলের চারপাশে ভারী ধাতুর উপস্থিতি শনাক্ত করেছেন বিজ্ঞানীরা।

মিল্কিওয়ে ব্ল্যাকহোলের চারপাশে ধাতুর বিশাল ভাণ্ডারের সন্ধান
Photo: প্রথম আলো

বিজ্ঞানীরা মিল্কিওয়ে ছায়াপথের কেন্দ্রীয় সুপারম্যাসিভ ব্ল্যাকহোলের চারপাশে ধাতুর একটি বিশাল ভাণ্ডার খুঁজে পেয়েছেন। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে শনাক্ত করা এই গ্যাসীয় উপাদানগুলো মূলত সুপারনোভা বা নক্ষত্র বিস্ফোরণের মাধ্যমে তৈরি হয়েছে, যা পরবর্তীতে ছায়াপথের কেন্দ্রে থাকা ব্ল্যাকহোলের চারপাশে ভারী ধাতু ছড়িয়ে দিয়েছে।

জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় হাইড্রোজেন ও হিলিয়ামের চেয়ে ভারী যেকোনো উপাদানকে ধাতু বলা হয়, যার মধ্যে অক্সিজেন, কার্বন, লোহা বা সোনা অন্যতম। নক্ষত্রের আয়ু শেষের দিকে কেন্দ্রস্থলে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে এসব উপাদান তৈরি হয় এবং পরে তা মহাকাশে ছড়িয়ে পড়ে নতুন নক্ষত্রের অংশ হয়।

কানাডার মন্ট্রিলের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী নিকোল ফোর্ড বলেন, আমাদের ছায়াপথের কেন্দ্রে একটি ব্ল্যাকহোল রয়েছে যা তার চারপাশের উপাদানকে নিজের দিকে টেনে নিচ্ছে। তবে এটি অন্যান্য সুপারম্যাসিভ ব্ল্যাকহোলের তুলনায় অনেক ধীরে উপাদান গ্রহণ করছে। ব্ল্যাকহোলের খাদ্য হিসেবে থাকা গ্যাস, ধূলিকণা এবং এটিকে প্রদক্ষিণকারী নক্ষত্রগুলোর বৈশিষ্ট্য জানা প্রয়োজন যাতে কেন এমন ঘটছে তা বোঝা যায়।

ব্ল্যাকহোলের কাছাকাছি গ্যাস নিঃসরণ স্থানীয় মেঘের পরিস্থিতির মাধ্যমে প্রভাবিত হয়, তাই কেবল গ্যাসের তথ্য বিশ্লেষণ করে ব্ল্যাকহোল কতটা সক্রিয় তা জানা সম্ভব নয়। তবে ব্ল্যাকহোলের চারপাশে ধাতুর উপস্থিতি গ্যাস ঠান্ডা হওয়ার গতিকে প্রভাবিত করে, যা গ্যাসটি ব্ল্যাকহোলে কীভাবে টেনে নেওয়া হবে তা নির্ধারণ করে।

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের এই নতুন পর্যবেক্ষণের তথ্য দূরবর্তী গ্যালাক্সির সুপারম্যাসিভ ব্ল্যাকহোলের চারপাশের ধাতুর বণ্টন এবং পৃথিবীতে ভারী মৌল পৌঁছানোর প্রক্রিয়া বুঝতে বিজ্ঞানীদের সাহায্য করবে।

Key facts

  • মিল্কিওয়ে ছায়াপথের কেন্দ্রীয় সুপারম্যাসিভ ব্ল্যাকহোলের চারপাশে ধাতুর বিশাল ভাণ্ডার পাওয়া গেছে।
  • শনাক্তকৃত গ্যাসীয় উপাদানগুলো সুপারনোভা বা নক্ষত্র বিস্ফোরণের মাধ্যমে তৈরি হয়েছে।
  • ব্ল্যাকহোলের চারপাশে ধাতুর উপস্থিতি গ্যাস ঠান্ডা হওয়ার গতি এবং ব্ল্যাকহোলে গ্যাস টেনে নেওয়ার প্রক্রিয়াকে প্রভাবিত করে।

Three perspectives

Neutral

বিজ্ঞানীরা মিল্কিওয়ে ছায়াপথের কেন্দ্রীয় ব্ল্যাকহোলের চারপাশে ভারী ধাতুর উপস্থিতি শনাক্ত করেছেন।

Positive

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের এই তথ্য দূরবর্তী গ্যালাক্সির ব্ল্যাকহোলের চারপাশের ধাতুর বণ্টন এবং পৃথিবীতে ভারী মৌল পৌঁছানোর প্রক্রিয়া বুঝতে সাহায্য করবে।

Negative

আমাদের ছায়াপথের কেন্দ্রীয় ব্ল্যাকহোলটি অন্যান্য সুপারম্যাসিভ ব্ল্যাকহোলের তুলনায় অনেক ধীরে উপাদান গ্রহণ করছে।

Your week in news, every Wednesday

The biggest stories of the week for your edition, in your inbox every Wednesday morning, your time. Free, and you can unsubscribe at any time.

Choose your news coverage

Please choose and confirm your coverage.

All sections

Edition