দিল্লিতে ককরোচ পার্টির সমাবেশ ঘিরে ব্যাপক ধরপাকড়

সিইসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ ঘিরে গ্রেপ্তার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়ালসহ অন্তত ১৫০০

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ সমাবেশকে ঘিরে ব্যাপক ধরপাকড় চালিয়ে ১৫০০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচী পালন করছে সিজেপি।

শনিবার সিজেপির সমাবেশকে ঘিরে গ্রেপ্তারদের মধ্যে ভারতের চারজন সাবেক মুখ্যমন্ত্রী আছেন। তারা হলেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী এএপি নেতা অরবিন্দ কেজরিওয়াল, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেরালার সাবেক মুখ্যমন্ত্রী সিপিআই(এম)এর নেতা পিনারাই বিজয়ন এবং ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শনিবার সন্ধ্যায় মমতাকে ছেড়ে দেওয়া হয়। তার সঙ্গে আটক তৃণমূলের বাকি নেতাদেরও ছেড়ে দেওয়া হয়েছে।

দেশটির আরেক গণমাধ্যম এনডিটিভি ১৫০০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করার খবর দিলেও ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছে, দিল্লিতে আটক হয়েছেন অন্তত ৬ হাজার জন।

সিজেপির সমাবেশে যোগ দিতে আসার চেষ্টা করতে থাকা এসব লোকজনকে দিল্লির বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের নয়া দিল্লির অনেকগুলো স্থানে আটকে রাখা হয়েছে।

সিজেপির সমাবেশকে কেন্দ্র করে দিল্লিজুড়ে ব্যাপক পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়। তারা রাস্তায় রাস্তায় ব্যারিকেড বসিয়ে অবাধ চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। পুলিশ জানিয়েছে, সিজেপিকে বিক্ষোভ সমাবেশের কোনো অনুমতি দেওয়া হয়নি।

Key facts

  • সিইসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ ঘিরে গ্রেপ্তার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়ালসহ অন্তত ১৫০০
  • নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচী পালন করছে সিজেপি।
  • শনিবার সিজেপির সমাবেশকে ঘিরে গ্রেপ্তারদের মধ্যে ভারতের চারজন সাবেক মুখ্যমন্ত্রী আছেন।
  • ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শনিবার সন্ধ্যায় মমতাকে ছেড়ে দেওয়া হয়।

Three perspectives

Neutral

সিজেপির সমাবেশকে কেন্দ্র করে দিল্লিজুড়ে ব্যাপক পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

Positive

সিজেপির সমাবেশে যোগ দিতে আসার চেষ্টা করতে থাকা এসব লোকজনকে দিল্লির বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের নয়া দিল্লির অনেকগুলো স্থানে আটকে রাখা হয়েছে।

Negative

সিজেপির সমাবেশকে কেন্দ্র করে দিল্লিজুড়ে ব্যাপক পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়। তারা রাস্তায় রাস্তায় ব্যারিকেড বসিয়ে অবাধ চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়।

Your week in news, every Wednesday

The biggest stories of the week for your edition, in your inbox every Wednesday morning, your time. Free, and you can unsubscribe at any time.

Choose your news coverage

Please choose and confirm your coverage.

All sections

Edition