দেশের বাজারে স্বর্ণের দাম টানা ৪ দফায় কমেছে ১০ হাজার ৪৩৯ টাকা

আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় রোববার নতুন দাম নির্ধারণ করেছে বাজুস।

দেশের বাজারে স্বর্ণের দাম টানা ৪ দফায় কমেছে ১০ হাজার ৪৩৯ টাকা
Photo: Asia Post

দেশের বাজারে স্বর্ণের দাম টানা ৪ দফায় ১০ হাজার ৪৩৯ টাকা কমেছে। সবশেষ রোববার (২৫ অক্টোবর) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম কমায় দেশের বাজারে স্বর্ণের বিক্রয় মূল্য কমানো হচ্ছে। নতুন এই মূল্য রোববার সকাল ১০টা থেকে কার্যকর করা হয়।

এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) ভরিতে ২ হাজার ১৫৮ টাকা দাম কমানো হয়। বৃহস্পতিবারও (২২ অক্টোবর) বাজুস ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৩৮০ টাকা নির্ধারণ করেছিল। এছাড়া গত ১৩ অক্টোবরও স্বর্ণের দাম কমানো হয়েছিল।

বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে এবং স্বর্ণ ও রুপার গহনার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকবে। ক্রেতার কাছ থেকে ভ্যাট আলাদাভাবে আদায় করা যাবে না। মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকারের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে।

Key facts

  • ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
  • টানা ৪ দফায় স্বর্ণের দাম মোট ১০ হাজার ৪৩৯ টাকা কমেছে।
  • আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Three perspectives

Neutral

বাজুস আন্তর্জাতিক বাজারের ওপর ভিত্তি করে স্বর্ণের নতুন দাম ঘোষণা করেছে।

Positive

আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারে স্বর্ণের বিক্রয়মূল্য হ্রাস পেয়েছে।

Negative

স্বর্ণের দাম কমালেও অলংকারের ক্ষেত্রে নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

Your week in news, every Wednesday

The biggest stories of the week for your edition, in your inbox every Wednesday morning, your time. Free, and you can unsubscribe at any time.

Choose your news coverage

Please choose and confirm your coverage.

All sections

Edition