জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপানের চিবা প্রিফেকচারের ইচিকাওয়া শহরে অবস্থিত অত্যাধুনিক মাল্টি-মডেল লজিস্টিক কেন্দ্রটি ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
Photo: bdnews24

জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় মঙ্গলবার বিকাল পৌনে ৫টায় চিবা প্রিফেকচার অঞ্চলের ইচিকাওয়া শহরে তিনি এই পরিদর্শন করেন বলে জানিয়েছেন তার উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন। নিটসু লজিস্টিক হাব মূলত নিপ্পন এক্সপ্রেস কোম্পানির অধীনে পরিচালিত একটি অত্যাধুনিক ও কৌশলগত মাল্টি-মডেল লজিস্টিক কেন্দ্র।

এর আগে প্রধানমন্ত্রী জেবার এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন। চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার জাপানে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে আছেন সহধর্মিণী জুবাইদা রহমান।

মঙ্গলবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কানতেই’-এ দুই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও সানায়ে তাকাইচির নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠকের পর একটি যৌথ ঘোষণা আসে। যৌথ ঘোষণায় বৈশ্বিক বাস্তবতার নিরিখে নিজেদের সক্ষমতা ও স্থিতিশীলতা বাড়াতে বিশেষ অংশীদারত্বমূলক উদ্যোগ ‘বিগ-বি’ এগিয়ে নেওয়ার প্রত্যয় জানিয়েছে দুই দেশ।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন। এছাড়াও সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

অন্যান্য উপস্থিতদের মধ্যে ছিলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

Key facts

  • প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের ইচিকাওয়া শহরের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন।
  • টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই দেশ ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে।

Three perspectives

Neutral

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের চিবা প্রিফেকচারের ইচিকাওয়া শহরে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন।

Positive

দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই দেশ বৈশ্বিক বাস্তবতার নিরিখে সক্ষমতা ও স্থিতিশীলতা বাড়াতে বিশেষ অংশীদারত্বমূলক উদ্যোগ ‘বিগ-বি’ এগিয়ে নেওয়ার প্রত্যয় জানিয়েছে।

Negative

প্রদত্ত তথ্যে কোনো নেতিবাচক বা ক্ষতিকারক বিষয় উল্লেখ করা হয়নি।

Your week in news, every Wednesday

The biggest stories of the week for your edition, in your inbox every Wednesday morning, your time. Free, and you can unsubscribe at any time.

Choose your news coverage

Please choose and confirm your coverage.

জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে এক ট্রিলিয়ন ডলারের প্রতিশ্রুতি
Next storyজলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে এক ট্রিলিয়ন ডলারের প্রতিশ্রুতি

All sections

Edition