কক্সবাজারে সড়কে প্রকাশ্য দিবালোকে ডাকাতি, ৫০-৬০টি যানবাহনে লুটপাট
ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে মুখোশধারী সশস্ত্র ডাকাতদের কবলে পড়ে শতাধিক যাত্রী ও বিপুল পরিমাণ টাকা ও মালামাল লুট হয়েছে।

কক্সবাজারের ঈদগাঁও ও রামু উপজেলার পাহাড়ি জনপদের ভেতর দিয়ে যাওয়া ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সোমবার দিনের বেলায় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে লুটপাট চালিয়েছে একদল ডাকাত। সড়কের হিমছড়ি ঢালায় দুই দফায় এই ঘটনা ঘটে। ডাকাতদের কবলে পড়ে অন্তত ৫০ থেকে ৬০টি যানবাহন, যার বেশির ভাগই সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল। শতাধিক যাত্রীর কাছ থেকে নগদ টাকা, মুঠোফোন ও মূল্যবান জিনিসপত্র লুট করা হয়।
ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, মুখোশধারী ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল সড়কে যানবাহনের গতিরোধ করে যাত্রীদের জিম্মি করে এবং পরে তাঁদের পাশের জঙ্গলে নিয়ে মারধর করে টাকা ও মালামাল ছিনিয়ে নেয়। একটি বেসরকারি সংস্থার ঈদগড় শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম বলেন, সোমবার দুপুর ১২টার দিকে তিনি ও তাঁর সঙ্গী মোটরসাইকেলে ঈদগাঁও বাজার থেকে ঈদগড় যাচ্ছিলেন। হিমছড়ি ঢালায় পৌঁছালে মুখোশধারী ১০ থেকে ১২ জন সশস্ত্র ব্যক্তি তাঁদের গতিরোধ করে এবং তাঁদের পাশের জঙ্গলে নিয়ে মারধর করে ১ লাখ ২০ হাজার টাকা, দুটি মুঠোফোন ও কাগজপত্র ছিনিয়ে নেয়।
আরেকটি বেসরকারি সংস্থার ঈদগড় শাখার হিসাবরক্ষক আবদুল হাকিম জানান, তাঁরা তিনজন একটি অটোরিকশায় করে ঈদগাঁও বাজার থেকে ঈদগড় বাজারে যাচ্ছিলেন। পথে সশস্ত্র ডাকাতেরা তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং পরে জঙ্গলে নিয়ে মারধর করে ১ লাখ ৫০ হাজার টাকা ও ব্যাংকের চেকবই ছিনিয়ে নেয়।
ঈদগড়ের বাসিন্দা মোহাম্মদ তারেক বলেন, সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে পাঁচ যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় ঈদগাঁও থেকে ঈদগড় যাচ্ছিলেন। হিমছড়ি ঢালায় পৌঁছালে অটোরিকশাটি ডাকাতদের কবলে পড়ে এবং তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। জীবন বাঁচাতে তিনি চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার বলেন, স্থানীয় কিছু দুর্বৃত্ত সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে যানবাহনে লুটপাট চালিয়ে জঙ্গলে আত্মগোপন করেছে। তাঁদের ধরতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে, তবে সন্ধ্যা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। ১৭ কিলোমিটার দীর্ঘ ঈদগাঁও–ঈদগড়–বাইশারী সড়কের গহিন বনাঞ্চল এলাকায় টহল জোরদার করা হয়েছে।
Key facts
- ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কের হিমছড়ি ঢালায় সোমবার দুই দফায় ডাকাতি হয়েছে।
- ডাকাতদের কবলে পড়ে অন্তত ৫০ থেকে ৬০টি যানবাহন ও শতাধিক যাত্রী।
- মুখোশধারী ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল এই ডাকাতি করেছে।
Three perspectives
Neutral
ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কের হিমছড়ি ঢালায় সোমবার দুই দফায় ডাকাতির ঘটনায় অন্তত ৫০ থেকে ৬০টি যানবাহন ও শতাধিক যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
Positive
ডাকাতদের ধরতে ঈদগাঁও থানার পুলিশ একাধিক দল দিয়ে অভিযান চালাচ্ছে এবং গহিন বনাঞ্চল এলাকায় টহল জোরদার করা হয়েছে।
Negative
ঘটনার সময় সড়কে পুলিশের টহল ছিল না এবং ডাকাতির পর সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
Your week in news, every Wednesday
The biggest stories of the week for your edition, in your inbox every Wednesday morning, your time. Free, and you can unsubscribe at any time.