এক্স চালু করেছে ভিডিও কিকস্টার্ট বোনাস কর্মসূচি
৩০ দিনে ১৫টি মৌলিক ভিডিও পোস্ট করলে ৩ হাজার ডলার বোনাস দেবে ইলন মাস্কের মালিকানাধীন এক্স।

ইলন মাস্কের মালিকানাধীন খুদে ব্লগ লেখার সাইট এক্স (সাবেক টুইটার) ভিডিও নির্মাতাদের জন্য ‘ভিডিও কিকস্টার্ট বোনাস’ নামের একটি নতুন কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচির আওতায় ৩০ দিনে ১৫টি মৌলিক ভিডিও পোস্ট করে ৩ হাজার ডলার বা প্রায় ৩ লাখ ৬৯ হাজার টাকা পাওয়া যাবে। প্রতি ডলারের বিনিময় মূল্য ১২৩ টাকা ধরে এই হিসাব করা হয়েছে।
ভিডিওর ভিউ বা লাইকের ওপর এই পারিশ্রমিক নির্ভর করবে না। নির্দিষ্ট শর্ত পূরণ করলেই নির্ধারিত পরিমাণ অর্থ পাওয়া যাবে। এক্স জানিয়েছে, এক্সে মানসম্পন্ন ভিডিও প্রকাশে নির্মাতাদের উৎসাহিত করতেই এই কর্মসূচি চালু করা হয়েছে।
আগ্রহী ভিডিও নির্মাতাদের ভিন্ন ভিন্ন দিনে কমপক্ষে ১৫টি ভিডিও প্রকাশ করতে হবে, অর্থাৎ একই দিনে একাধিক ভিডিও পোস্ট করা যাবে না। ভিডিওগুলো হতে হবে ভার্টিক্যাল বা খাড়াভাবে ধারণ করা এবং প্রতিটির দৈর্ঘ্য হতে হবে তিন মিনিটের কম। ভিডিওগুলো মৌলিক হতে হবে এবং অন্য প্ল্যাটফর্মের ওয়াটারমার্ক থাকা যাবে না। নির্মাতারা চাইলে নিজেদের তৈরি অন্য প্ল্যাটফর্মে প্রকাশিত ভিডিওগুলোও এক্সে পোস্ট করতে পারবেন।
এই কর্মসূচিটি আপাতত পরীক্ষামূলকভাবে শুধুমাত্র নির্বাচিত ভিডিও নির্মাতাদের জন্য চালু করা হয়েছে। কারা আমন্ত্রণ পাবেন সে বিষয়ে প্ল্যাটফর্মটি এখনো নির্দিষ্ট কোনো মানদণ্ড প্রকাশ করেনি। আমন্ত্রণ পাওয়া আগ্রহী নির্মাতাদের ৩০ অক্টোবরের মধ্যে এক্সের ক্রিয়েটর স্টুডিওর ‘প্রোগ্রামস’ বিভাগে নিবন্ধন করতে হবে।
ভিডিও কিকস্টার্ট বোনাসের ক্ষেত্রে এক্সের ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস’ কর্মসূচির মতো প্রিমিয়াম সাবস্ক্রিপশন বা নির্দিষ্ট সংখ্যক ভেরিফায়েড অনুসারীর শর্ত বাধ্যতামূলক নয়। পরীক্ষামূলক পর্যায়ে থাকা এই কর্মসূচি ভবিষ্যতে আরও ভিডিও নির্মাতার জন্য উন্মুক্ত করা হবে কি না, তা এখনো নিশ্চিত করেনি এক্স।
Key facts
- ৩০ দিনে ১৫টি মৌলিক ভিডিও পোস্ট করলে ৩ হাজার ডলার বোনাস পাওয়া যাবে।
- ভিডিওগুলো ভার্টিক্যাল ফরম্যাটে এবং তিন মিনিটের কম দৈর্ঘ্যের হতে হবে।
- আমন্ত্রণ পাওয়া নির্মাতাদের ৩০ অক্টোবরের মধ্যে নিবন্ধন করতে হবে।
Three perspectives
Neutral
এক্স মানসম্পন্ন ভিডিওর পরিমাণ বাড়াতে পরীক্ষামূলকভাবে এই বোনাস কর্মসূচি চালু করেছে।
Positive
ভিডিও নির্মাতারা ভিউ বা এনগেজমেন্টের ওপর নির্ভর না করেই নির্দিষ্ট শর্ত পূরণ করে অর্থ আয় করতে পারবেন।
Negative
এই কর্মসূচিটি এখনো সবার জন্য উন্মুক্ত নয় এবং কারা আমন্ত্রণ পাবেন তার মানদণ্ড জানানো হয়নি।
Your week in news, every Wednesday
The biggest stories of the week for your edition, in your inbox every Wednesday morning, your time. Free, and you can unsubscribe at any time.