অসম বাণিজ্যচুক্তি ও কয়লাখনি প্রকল্পের প্রতিবাদে শহীদ মিনারে সমাবেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল এবং ফুলবাড়ীতে কয়লাখনি ও সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের সমাবেশ।

অসম বাণিজ্যচুক্তি ও কয়লাখনি প্রকল্পের প্রতিবাদে শহীদ মিনারে সমাবেশ
Photo: প্রথম আলো

সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তি এবং চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার চুক্তিসহ সব অসম বৈদেশিক চুক্তি বাতিলের দাবিতে আজ শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে। সমাবেশ থেকে ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি করার উদ্যোগ এবং সুন্দরবন ধ্বংস করে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে আন্তর্জাতিক সামরিক জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ বন্ধের দাবি জানানো হয়।

সমাবেশে নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে অধীনতামূলক বাণিজ্যচুক্তি করেছে, তা দেশের অর্থনীতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। তাঁদের অভিযোগ, বর্তমান বিএনপি সরকার জনমত উপেক্ষা করে ওই চুক্তি বাস্তবায়ন করছে। জামায়াতে ইসলামী, এনসিপি সহ ১১–দলীয় জোটও চুক্তির বিরোধিতা না করে কার্যত সমর্থন দিচ্ছে বলে তাঁরা মন্তব্য করেন।

দেশের প্রধান সমুদ্রবন্দরের টার্মিনালগুলো ধারাবাহিকভাবে বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়া হচ্ছে বলে সমাবেশ থেকে অভিযোগ করা হয়। নেতারা বলেন, এতে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অবকাঠামো বন্দরের ওপর বিদেশি কর্তৃত্ব প্রতিষ্ঠার সুযোগ তৈরি হচ্ছে। বক্তারা আরও বলেন, গণ-অভ্যুত্থানের সময় ‘দিল্লি না ঢাকা’ স্লোগান দেওয়া হলেও বর্তমান সরকার ‘সবার আগে আমেরিকা’ নীতি অনুসরণ করছে।

সমাবেশে মেট্রোরেল প্রকল্পের ব্যয় বৃদ্ধি এবং দিল্লির একটি কোম্পানিকে এর ঠিকাদারি কাজ দেওয়ার বিষয়টিরও সমালোচনা করা হয়। সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের সমন্বয়ক ও বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য দেন সিপিবি সভাপতি সাজ্জাদ জহির চন্দন, শুভ্রাংশু চক্রবর্ত্তী, ইকবাল কবির জাহিদ, মুশতাক হোসেন, মাসুদ রানা, মোশরেফা মিশু, হারুনার রশীদ ভূঁইয়া, শহিদুল ইসলাম, আবদুল আলী ও রজত হুদা।

সমাবেশ থেকে দুই মাসব্যাপী জেলা ও উপজেলায় সভা-সমাবেশ, পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা করা হয়। এই সময়ের মধ্যে দাবি না মানলে আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

Key facts

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি ও চট্টগ্রাম বন্দরে ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবি জানানো হয়েছে।
  • ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি ও সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ জানানো হয়েছে।
  • আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

Three perspectives

Neutral

সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট কেন্দ্রীয় শহীদ মিনারে অসম বৈদেশিক চুক্তি ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রতিবাদে সমাবেশ করেছে।

Positive

সমাবেশ থেকে আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশের মাধ্যমে দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

Negative

বক্তারা অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের অর্থনীতি ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

Your week in news, every Wednesday

The biggest stories of the week for your edition, in your inbox every Wednesday morning, your time. Free, and you can unsubscribe at any time.

Choose your news coverage

Please choose and confirm your coverage.

All sections

Edition