বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু

২০২৭ সালের মধ্যে একটি আধুনিক ও ভারসাম্যপূর্ণ মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে।

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু
Photo: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের লক্ষ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের লক্ষ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। রাজধানীর একটি হোটেলে মঙ্গলবার সকালে তিন দিনের প্রথম দফার এই আলোচনা শুরু হয়।

বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, গত জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকালে সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে ২০২৭ সালের মধ্যে একটি টেকসই ও পারস্পরিক স্বার্থরক্ষাকারী মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। প্রথম দফার আনুষ্ঠানিক আলোচনার মাধ্যমে সেই অঙ্গীকার বাস্তবায়নের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।

আলোচনায় মালয়েশিয়ার ৩১ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির ‘চিফ নেগোশিয়েটর’ রশিদি সাইদ। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ‘চিফ নেগোশিয়েটর’ খাদিজা নাজনীন। উদ্বোধনী অধিবেশনে আলোচনার রূপরেখা ও কার্যপরিধি নির্ধারণে ‘টার্মস অব রেফারেন্স’ (টিওআর) সই হয়।

বাণিজ্য সচিব বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে এফটিএ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসেবে বাংলাদেশ মালয়েশীয় বিনিয়োগকারীদের জন্য সম্ভাবনাময় বাজার।

মালয়েশিয়ার চিফ নেগোশিয়েটর রশিদি সাইদ বলেন, প্রস্তাবিত এফটিএ কেবল শুল্ক হ্রাসের চুক্তি নয়; বরং দুই দেশের দীর্ঘমেয়াদী ও সুষম অর্থনৈতিক অংশীদারত্ব প্রতিষ্ঠার কৌশলগত উদ্যোগ। তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ২ দশমিক ৮৪ বিলিয়ন ডলার।

বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির প্রথম দফার এ আলোচনা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত চলবে। উভয় দেশের প্রতিনিধিরা গঠনমূলক সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি ভারসাম্যপূর্ণ ও কার্যকর চুক্তিতে পৌঁছানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

Key facts

  • বাংলাদেশ ও মালয়েশিয়া ২০২৭ সালের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে।
  • ২০২৫ সালে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ২ দশমিক ৮৪ বিলিয়ন ডলার।
  • বাণিজ্য চুক্তির প্রথম দফার আলোচনা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত চলবে।

Three perspectives

Neutral

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে।

Positive

এফটিএ হলে বাণিজ্য সম্প্রসারণ, শিল্পায়ন ও বিনিয়োগে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেছেন মালয়েশিয়ার চিফ নেগোশিয়েটর রশিদি সাইদ।

Negative

এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে এই চুক্তিটি গুরুত্বপূর্ণ বলে বাণিজ্য সচিব উল্লেখ করেছেন।

Your week in news, every Wednesday

The biggest stories of the week for your edition, in your inbox every Wednesday morning, your time. Free, and you can unsubscribe at any time.

Choose your news coverage

Please choose and confirm your coverage.

All sections

Edition