পিএইচপি ত্রুটির কারণে ৩৬ ঘণ্টা বন্ধ থাকছে ডিজিটাল ভূমিসেবা
নিরাপত্তা উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত সার্ভার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

পিএইচপিতে শনাক্ত নিরাপত্তা ত্রুটির পরিপ্রেক্ষিতে সিস্টেমের নিরাপত্তা উন্নয়নে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। এ জন্য গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে আগামীকাল শনিবার দুপুর ১২টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা ডিজিটাল ভূমিসেবার (land.gov.bd) সার্ভার বন্ধ রেখেছে তারা। এ সময় ভূমিসেবার কোনো কার্যক্রম ব্যবহার করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্টের ২২ অক্টোবরের জরুরি সাইবার সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে সিস্টেমের নিরাপত্তা উন্নয়নের কাজ করা হবে। সম্প্রতি ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। এসব ত্রুটির কারণে বিশ্বজুড়ে বিভিন্ন সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ডিজিটাল ভূমিসেবার মধ্যে নামজারি বা মিউটেশন, ভূমি উন্নয়ন কর পরিশোধ, ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সংগ্রহ, ভূমি অধিগ্রহণ ও হুকুমদখল, ইজারা ও বন্দোবস্ত, ভূমি রাজস্ব মামলা এবং ভূমি তথ্য ব্যাংক অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া জমির উত্তরাধিকার নির্ধারণের ক্যালকুলেটর, ভূমি-সংক্রান্ত আইন ও বিধি, বিভিন্ন ফরম এবং সেবা নেওয়ার নির্দেশিকাও রয়েছে।
বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিটের পর ভূমিসেবার জন্য কোনো ধরনের পেমেন্ট না করতে সবাইকে অনুরোধ করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করে রক্ষণাবেক্ষণের কাজ সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে মন্ত্রণালয়।
বিজিডি ই-গভ সার্ট পিএইচপির নিরাপত্তা ত্রুটি নিয়ে সতর্কবার্তা জারি করেছে। সংস্থাটির পরামর্শ অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের সার্ভারে কোথায় কোথায় পিএইচপি ব্যবহার করা হচ্ছে তা শনাক্ত করতে হবে এবং ব্যবহৃত সংস্করণগুলো ঝুঁকিপূর্ণ কি না তা যাচাই করে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নিতে হবে। এর আগে একই নিরাপত্তা ত্রুটির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের সার্ভার বন্ধ রাখার বিষয়টিও সামনে আসে।
Key facts
- পিএইচপি নিরাপত্তা ত্রুটির কারণে ডিজিটাল ভূমিসেবার সার্ভার ৩৬ ঘণ্টা বন্ধ রাখা হয়েছে।
- বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত এই রক্ষণাবেক্ষণ চলবে।
- বিজিডি ই-গভ সার্টের ২২ অক্টোবরের জরুরি সাইবার সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
Three perspectives
Neutral
পিএইচপি প্রোগ্রামিং ভাষায় নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর ভূমি মন্ত্রণালয় ডিজিটাল ভূমিসেবার সার্ভার রক্ষণাবেক্ষণের জন্য ৩৬ ঘণ্টা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
Positive
সিস্টেমের নিরাপত্তা উন্নয়নের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় রক্ষণাবেক্ষণ কার্যক্রমের উদ্যোগ নিয়েছে।
Negative
নিরাপত্তা ত্রুটির কারণে ৩৬ ঘণ্টা ডিজিটাল ভূমিসেবার কোনো কার্যক্রম ব্যবহার করা যাবে না।
Your week in news, every Wednesday
The biggest stories of the week for your edition, in your inbox every Wednesday morning, your time. Free, and you can unsubscribe at any time.