আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা কলেজ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
Photo: dailyamardesh

মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকা কলেজের মূল ফটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা কলেজ শাখার উদ্যোগে এই মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দেন। তাদের মুখে ‘আপা আপা করিস না, তোগো আপা আইবো না’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’ এবং ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান শোনা যায়।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি এবং অতীতে বিভিন্ন আন্দোলনে পরাস্ত শক্তিগুলো একত্র হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি আরও বলেন, গত ১৭ বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী হামলা, মামলা ও গুমের শিকার হয়েছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ টেনে নাসির উদ্দীন নাসির বলেন, জুলাই-আগস্টে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি। কয়েকটি ককটেল ও ফটকা ফুটিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ভয় দেখানো সম্ভব নয়।

ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব মিল্লাদ হোসেনের সঞ্চালনায় মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান, আবির রায়হান ও শাহাবুদ্দিন ইমনসহ আহ্বায়ক কমিটির সদস্য এবং সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Key facts

  • মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকা কলেজের মূল ফটকের সামনে থেকে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শুরু হয়।
  • ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

Three perspectives

Neutral

ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Positive

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, তার চেয়ারম্যান তারেক রহমান জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন যা তাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল।

Negative

শিক্ষাপ্রতিষ্ঠান অস্থিতিশীল করতে এবং সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চক্রান্ত চলছে বলে দাবি করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।

Your week in news, every Wednesday

The biggest stories of the week for your edition, in your inbox every Wednesday morning, your time. Free, and you can unsubscribe at any time.

Choose your news coverage

Please choose and confirm your coverage.

All sections

Edition