পদ্মা ও যমুনায় নতুন সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের সময় বেঁধে দিলেন প্রধানমন্ত্রী
আগামী সেপ্টেম্বরের মধ্যে পদ্মা ও যমুনা নদীর ওপর নতুন সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই শেষ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পদ্মা ও যমুনা নদীর ওপর একটি করে নতুন সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই আগামী সেপ্টেম্বরের মধ্যে শেষ করে আনুষঙ্গিক পরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি পদ্মা ব্যারেজ প্রকল্প নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতেও বলেছেন।
মঙ্গলবার বিকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু এবং রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে দ্বিতীয় যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।
নতুন পদ্মা ও যমুনা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা বর্তমানে চলছে। আগামী বছরের সেপ্টেম্বরে সমীক্ষা শেষ হওয়ার পর সেতু দুটির অবস্থান, নকশা ও প্রকল্প ব্যয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ আরও সহজ হবে এবং মোংলা সমুদ্রবন্দর ও বেনাপোল ও দর্শনা স্থলবন্দরের সঙ্গে বিকল্প যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে। পদ্মা ব্যারেজ প্রকল্পের মাধ্যমে শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি, নদীর প্রবাহ ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সড়ক যোগাযোগ স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে প্রকল্পগুলোর অর্থায়ন, জমি অধিগ্রহণ, পুনর্বাসন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের বিষয়ও উঠে আসে। বৈঠকে সড়ক পরিবহন ও সেতু, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, রেল ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, নৌ ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Key facts
- আগামী সেপ্টেম্বরের মধ্যে পদ্মা ও যমুনা নদীর ওপর নতুন সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
- দ্বিতীয় পদ্মা সেতু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ সহজ করবে এবং মোংলা ও বেনাপোল স্থলবন্দরের বিকল্প যোগাযোগ গড়ে তুলবে।
- পদ্মা ব্যারেজ প্রকল্পের মাধ্যমে পানির সংকট মোকাবিলা ও কৃষি উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে।
Three perspectives
Neutral
প্রধানমন্ত্রী পদ্মা ও যমুনা নদীর ওপর নতুন সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই আগামী সেপ্টেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছেন।
Positive
দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ সহজ হবে এবং মোংলা ও বেনাপোল স্থলবন্দরের বিকল্প যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে।
Negative
নতুন সেতু ও ব্যারেজ প্রকল্পের জন্য অর্থায়ন, জমি অধিগ্রহণ এবং পুনর্বাসনের মতো বিষয়গুলো সমন্বয় করতে হবে।
Your week in news, every Wednesday
The biggest stories of the week for your edition, in your inbox every Wednesday morning, your time. Free, and you can unsubscribe at any time.
