হাতিয়ায় হত্যা মামলার আসামি ছিনিয়ে নিল স্থানীয়রা
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নিজাম উদ্দিনকে ধরতে গিয়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তি হয় এবং আসামিকে পালিয়ে যেতে সহায়তা করা হয়।

নোয়াখালীর হাতিয়ায় হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে বাধার মুখে পড়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের রামচরণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আসামির স্বজন ও স্থানীয় লোকজনের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় এবং একপর্যায়ে আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়।
পুলিশ জানায়, ছিনিয়ে নেওয়া আসামির নাম নিজাম উদ্দিন (৪৫)। তিনি সুখচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর আমানুল্লাহ গ্রামের বাসিন্দা। জাগলার চরের একটি হত্যা মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রামচরণ বাজারে অভিযান চালায়। বাজারের একটি দোকানে থাকা নিজাম উদ্দিনকে শনাক্ত করে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়ার সময় তাঁর স্বজন ও স্থানীয় লোকজন জড়ো হয়ে পুলিশকে ঘিরে ধরেন এবং হট্টগোল শুরু করেন। একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে তাঁরা নিজাম উদ্দিনকে পালিয়ে যেতে সহায়তা করেন।
থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাস্তাঘাট ও যাতায়াতব্যবস্থার অবনতির কারণে ওই এলাকায় পুলিশের যাতায়াত কঠিন ছিল। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সেখানে অভিযান শুরু করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ সদস্য প্রস্তুত রাখা হয়েছে।
গত বছরের ২৩ ডিসেম্বর হাতিয়ার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডসংলগ্ন মেঘনায় জেগে ওঠা নতুন জাগলার চরের দখল নিয়ে তিনটি সন্ত্রাসী বাহিনীর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এই সংঘর্ষে শামছুদ্দিন ওরফে কোপা শামছু, আলাউদ্দিন ও ফরিদ কমান্ডারের নেতৃত্বাধীন দলগুলোর মধ্যে লড়াই হয়।
ওই সংঘর্ষে শামছুর ছেলে মোবারক হোসেন, আবুল কাশেম, হক সাব ও কামাল উদ্দিনের লাশ উদ্ধার করা হয়। পরে ২৫ ডিসেম্বর শামছুদ্দিন ওরফে কোপা শামছুর লাশ উদ্ধার করা হয়। আজ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া নিজাম উদ্দিন ওই হত্যা মামলার আসামি।
Key facts
- নিজাম উদ্দিন নামে একজন হত্যা মামলার আসামিকে পুলিশ ধরতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়ে।
- শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সুখচর ইউনিয়নের রামচরণ বাজারে এই ঘটনা ঘটে।
- আসামির স্বজন ও স্থানীয় লোকজন পুলিশকে ঘিরে ধরে আসামিকে পালিয়ে যেতে সহায়তা করে।
Three perspectives
Neutral
হাতিয়ায় হত্যা মামলার একজন আসামিকে গ্রেপ্তারের সময় স্থানীয়দের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় এবং আসামিকে ছিনিয়ে নেওয়া হয়।
Positive
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ অতিরিক্ত সদস্য প্রস্তুত রেখেছে।
Negative
স্থানীয় লোকজনের বাধার মুখে পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে এবং আসামিকে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে।
Your week in news, every Wednesday
The biggest stories of the week for your edition, in your inbox every Wednesday morning, your time. Free, and you can unsubscribe at any time.