বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী জানুয়ারিতে

আগামী ৬ থেকে ১৩ জানুয়ারি আট দিনের উৎসবের আয়োজন করা হচ্ছে।

বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী জানুয়ারিতে
Photo: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী উপলক্ষে আগামী ৬ থেকে ১৩ জানুয়ারি আট দিনের উৎসবের আয়োজন করা হচ্ছে। ‘সার্ভে স্কুল হতে বুয়েট, গৌরবের ১৫০ বছর (১৮৭৬–২০২৬)’ প্রতিপাদ্যে এ আয়োজনের বিস্তারিত কর্মসূচি বুধবার বুয়েটের কাউন্সিল ভবনের সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়।

উৎসবের প্রথম দিন ৬ জানুয়ারি বুধবার সকাল ৮টা থেকে বুয়েটের নয়টি আবাসিক হলে ‘হল ডে’ কর্মসূচি, আনন্দ শোভাযাত্রা ও শহীদ মিনারে সমাবেশ হবে। সেদিন ৬৩টি স্টল নিয়ে প্রকৌশল পণ্যের উদ্ভাবনী মেলা, চাকরির মেলা ও বইমেলা উদ্বোধন করা হবে। জামিলুর রেজা চৌধুরী স্মারক বক্তৃতার পঞ্চম আয়োজন এবং সন্ধ্যায় বুয়েট শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।

দ্বিতীয় দিন ৭ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন এবং বুয়েটের ইতিহাস ও অবদান নিয়ে সেমিনার হবে। বিকেলে ‘আমার বুয়েট, আমার বুয়েট অ্যালামনাই: প্রত্যাশা, প্রাপ্তি ও পরামর্শ’ শীর্ষক উন্মুক্ত আলোচনা এবং সন্ধ্যায় অ্যালামনাই পরিবারের সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

৮ জানুয়ারি শুক্রবার হবে ১৪তম মহাপুনর্মিলনীর মূল আয়োজন। সেখানে প্রামাণ্যচিত্র প্রদর্শন, বুয়েটের ১৫০ জন কৃতী অ্যালামনাইয়ের অবদান নিয়ে আলোচনা, খেলাধুলা, পুরস্কার বিতরণী ও ইতিহাসভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এবং রাতে হবে নৈশভোজ। ৯ জানুয়ারি শনিবার সকালে উদ্যোক্তা উন্নয়নবিষয়ক কর্মশালা ও সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন রয়েছে। বিকেলে স্নাতক হওয়ার ৫০ ও ৩০ বছর পূর্তি উপলক্ষে বুয়েটের সাবেক শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে।

উৎসবের বাকি দিনগুলোতে অ্যালামনাইদের জন্য তিনটি ঐচ্ছিক ভ্রমণের ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে ১০ থেকে ১৩ জানুয়ারি সুন্দরবন ভ্রমণ, ১০ জানুয়ারি পদ্মা নদীতে এক দিনের প্রমোদভ্রমণ এবং একই দিন গাজীপুরের সারাহ রিসোর্টে দিনব্যাপী ভ্রমণের আয়োজন রয়েছে। ১৩ জানুয়ারি সুন্দরবন ভ্রমণ শেষে ঢাকায় ফেরার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।

বুয়েট অ্যালামনাইয়ের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একরামুল হক বলেন, “বুয়েটের ১৫০ বছর পূর্তি কেবল একটি বিশ্বব্যিালয়ের উৎসব নয়, বরং এটি বাংলাদেশের প্রকৌশল শিক্ষা ও জাতীয় উন্নয়নের এক ঐতিহাসিক মাইলফলক। দেশ ও বিদেশে কর্মরত আমাদের কৃতি অ্যালামনিদের এই মিলনমেলা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমকে আরও বেগবান করবে।”

Key facts

  • বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী উপলক্ষে ৬ থেকে ১৩ জানুয়ারি আট দিনের উৎসব অনুষ্ঠিত হবে।
  • ৬ জানুয়ারি উদ্ভাবনী মেলা, চাকরির মেলা ও বইমেলা উদ্বোধন করা হবে।
  • ৮ জানুয়ারি ১৪তম মহাপুনর্মিলনীর মূল আয়োজন ও নৈশভোজ অনুষ্ঠিত হবে।

Perspectives

Neutral

বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী উপলক্ষে আগামী ৬ থেকে ১৩ জানুয়ারি আট দিনের উৎসবের আয়োজন করা হচ্ছে।

Positive

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একরামুল হক বলেন, কৃতি অ্যালামনিদের এই মিলনমেলা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমকে আরও বেগবান করবে।

Your week in news, every Wednesday

The biggest stories of the week for your edition, in your inbox every Wednesday morning, your time. Free, and you can unsubscribe at any time.

Choose your news coverage

Please choose and confirm your coverage.

All sections

Edition