বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে শুল্ক কমানোর প্রস্তাব বাংলাদেশের
ওষুধ ও পাটজাত পণ্য রপ্তানি বাড়াতে এবং থাই বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা বাড়াতে শুল্ক কমানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে ওষুধ ও পাটজাত পণ্য আমদানির পাশাপাশি শুল্ক কমানোর আহ্বান জানিয়েছে সরকার। শুক্রবার ব্যাংককে চতুর্থ ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার কথা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
চলমান বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে বাংলাদেশ দুটি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে। প্রস্তাব দুটি হলো, বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে ওষুধ, পাট ও পাটজাত পণ্য রপ্তানি করা এবং থাই বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা-সক্ষমতা বাড়াতে শুল্ক কমানো।
সভায় পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বাংলাদেশি প্রতিনিধিদলের এবং থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব একসিরি পিনতারুচি থাই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পাল্লা থাইল্যান্ডের দিকে ভারি। ২০২৫ সালে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানির পরিমাণ ছিল ১১০ থেকে ১৫০ কোটি ডলার, যেখানে বাংলাদেশ থেকে থাইল্যান্ডে পণ্য গেছে ১০ কোটি ডলারেরও কম।
বাণিজ্য ঘাটতি কমানোর প্রস্তাবগুলো বিবেচনা করতে এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ আরও বিস্তৃত করার ইচ্ছা প্রকাশ করেছে থাইল্যান্ড। একইসঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) আলোচনা দ্রুত শুরু করার অনুরোধ করেছে দেশটি। গত সেপ্টেম্বরে চট্টগ্রাম ও রানং বন্দরের সঙ্গে সরাসরি জাহাজ চলাচল শুরু হওয়ায় উভয়পক্ষ সন্তোষ প্রকাশ করেছে, যা পণ্য পরিবহনের সময় ১৫ দিন থেকে কমিয়ে চার দিনে নামিয়ে আনতে পারে।
ফলমূল ও সবজি প্রক্রিয়াজাতকরণে থাইল্যান্ডের কারিগরি সহযোগিতা ও বিনিয়োগ এবং হালাল খাদ্য বাজারের ক্ষেত্রে প্রযুক্তি স্থানান্তরের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এছাড়া থাইল্যান্ড ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (টিকা) কর্মসূচির অধীনে হসপিটালিটি, নার্সিং, জার্মপ্লাজম ও খাদ্য প্রক্রিয়াজাতকরণের খাতে বাংলাদেশি পেশাদারদের প্রশিক্ষণের ব্যবস্থা করার কথাও বলেছে বাংলাদেশ।
জ্বালানি সহযোগিতার বিষয়ে উভয়পক্ষ সন্তোষ প্রকাশ করেছে। ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে অন্তত ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের জাতীয় লক্ষ্যের কথা তুলে ধরে কৃষি অবশিষ্টাংশ ও কৃষি-শিল্প বর্জ্যকে বিদ্যুতে রূপান্তরের ক্ষেত্রে থাইল্যান্ডের কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা পাওয়ার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতার প্রসারে ক্রিকেট ও সংশ্লিষ্ট প্রশিক্ষণে দক্ষতা বিনিময় এবং তায়কোয়ান্দো প্রশিক্ষণের বিষয়েও একমত হয়েছে উভয় দেশ।
Key facts
- বাংলাদেশ থাইল্যান্ডকে ওষুধ ও পাটজাত পণ্য রপ্তানি বাড়ানো এবং শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে।
- ২০২৫ সালে দুই দেশের আমদানি-রপ্তানির পরিমাণ ছিল ১১০ থেকে ১৫০ কোটি ডলার।
Three perspectives
Neutral
বাংলাদেশ ও থাইল্যান্ড বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে শুল্ক হ্রাস এবং রপ্তানি বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছে।
Positive
চট্টগ্রাম ও রানং বন্দরের সরাসরি জাহাজ চলাচল শুরু হওয়ায় পণ্য পরিবহনের সময় ১৫ দিন থেকে কমে চার দিন হতে পারে।
Negative
দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পাল্লা থাইল্যান্ডের দিকে ভারি, যেখানে বাংলাদেশ থেকে থাইল্যান্ডে পণ্য গেছে ১০ কোটি ডলারেরও কম।
Your week in news, every Wednesday
The biggest stories of the week for your edition, in your inbox every Wednesday morning, your time. Free, and you can unsubscribe at any time.