রাজনৈতিক অপরিপক্বতার কারণে সরকার লেজেগোবরে: মিয়া গোলাম পরওয়ার
রাজনৈতিক অপরিপক্বতা ও অদূরদর্শী নেতৃত্বের কারণে গত সাত মাসে বর্তমান সরকার একেবারে লেজেগোবরে অবস্থায় পড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রাজনৈতিক অপরিপক্বতা ও অদূরদর্শী নেতৃত্বের কারণে গত সাত মাসে বর্তমান সরকার একেবারে লেজেগোবরে অবস্থায় পড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুধবার (২১ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এই অল্প সময়ের মধ্যেই সরকারের প্রায় চারজন মন্ত্রী-এমপি বিদায় নিয়েছেন এবং সরকারের দায়িত্বে থেকে এমন অপরিপক্ব, অদক্ষ ও অরাজনৈতিক নেতৃত্ব এর আগে দেখা যায়নি বলে তিনি মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, বহু ভুঁইফোড় রাজনৈতিক দল বিভিন্ন তদবির, লেজুড়বৃত্তি ও পদ-পদবির ভাগ-বাটোয়ারার জন্য দল করলেও লেবার পার্টি লোভনীয় প্রস্তাবের কাছে আদর্শ বিসর্জন দেয়নি। আধিপত্যবাদবিরোধী ইসলামি শক্তির সঙ্গে থেকে তারা দেশপ্রেমের অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। এ সময় তিনি জামায়াতে ইসলামী ও ১১ দলের পক্ষ থেকে লেবার পার্টিকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বর্তমান শ্রমজীবী মানুষের দুরবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, দেশে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বেশি। ফলে শ্রমিক পরিবারগুলোর জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। গার্মেন্টসসহ সব খাতের শ্রমিকদের বাজারদরের সঙ্গে সংগতি রেখে ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানান তিনি। শিল্প খাতের অসন্তোষের জন্য বিরোধী দলকে দায়ী করার প্রবণতা সরকারের ব্যর্থতা ঢাকবার অপচেষ্টা বলে মন্তব্য করেন তিনি।
বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের আপসহীন নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে ষড়যন্ত্রের তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। শেখ হাসিনার আমলের রেখে যাওয়া গোয়েন্দা সেটআপ ও পুলিশ প্রশাসনের ওপর নির্ভর করে বিরোধী দলের ওপর দোষ চাপানোর চেষ্টা চলছে বলেও তিনি বলেন। সরকারের সমালোচনা করলেই সেটিকে অস্থিতিশীলতা বা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে, যা স্পষ্টতই ফ্যাসিবাদের পথ।
তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণ সংবিধান সংস্কারের পক্ষে প্রায় ৭০ ভাগ রায় দিলেও সরকার তা বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চাইছে। রাজপথ উত্তপ্ত করে ও ভুল রাজনীতি করে আওয়ামী লীগকে পুনরায় পুনর্বাসিত হওয়ার সুযোগ করে দেবেন না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। এখনো সময় আছে, সংসদের বিরোধী দলের সঙ্গে আলোচনা করে সংবিধান সংস্কারের প্রস্তাব ও গণরায়ের বাস্তবায়ন করুন।
Key facts
- রাজনৈতিক অপরিপক্বতা ও অদূরদর্শী নেতৃত্বের কারণে গত সাত মাসে সরকার লেজেগোবরে অবস্থায় পড়েছে।
- এই সময়ের মধ্যে সরকারের প্রায় চারজন মন্ত্রী-এমপি বিদায় নিয়েছেন।
- দেশে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বেশি।
- গণভোটের মাধ্যমে জনগণ সংবিধান সংস্কারের পক্ষে প্রায় ৭০ ভাগ রায় দিয়েছে।
Three perspectives
Neutral
বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সরকারের সমালোচনা করেন।
Positive
মিয়া গোলাম পরওয়ার রাজনৈতিক আদর্শ বিসর্জন না দিয়ে দেশপ্রেমিক ও আধিপত্যবাদবিরোধী ইসলামি শক্তির সঙ্গে থাকার জন্য লেবার পার্টিকে ধন্যবাদ জানান।
Negative
রাজনৈতিক অপরিপক্বতা ও অদক্ষ নেতৃত্বের কারণে সরকার লেজেগোবরে অবস্থায় পড়েছে এবং শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।
Your week in news, every Wednesday
The biggest stories of the week for your edition, in your inbox every Wednesday morning, your time. Free, and you can unsubscribe at any time.