পোশাক খাতের মজুরি পুনর্নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শুরু
শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।

তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য গঠিত নতুন নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আজ সোমবার দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় শুরু হয়েছে। সভায় সভাপতিত্ব করছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
সভা শুরুর আগে পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত পাঁচটি জোটের পক্ষ থেকে বোর্ডের চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। এতে পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে।
আজ সকাল থেকে সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ের নিচে বেশ কয়েকটি শ্রমিক সংগঠনের নেতা–কর্মীরা তাঁদের দাবি জানিয়ে মানববন্ধন করছেন। মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে পোশাকশ্রমিকেরা আন্দোলনে নামেন।
মজুরি বোর্ডে নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব উপস্থিত রয়েছেন।
তৈরি পোশাক খাতের শ্রমিকদের সর্বশেষ নিম্নতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বর মাসে। এর আগে সর্বনিম্ন মজুরি ছিল ৮ হাজার টাকা।
Key facts
- পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে।
- আজ সোমবার দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শুরু হয়েছে।
- তৈরি পোশাক খাতের শ্রমিকদের সর্বশেষ নিম্নতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা।
Three perspectives
Neutral
তৈরি পোশাক খাতের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আজ সোমবার দুপুর ১২টায় সেগুনবাগিচায় শুরু হয়েছে।
Positive
পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে সরকার ১ নভেম্বর মজুরি বোর্ড গঠন করেছে।
Negative
মজুরি বৃদ্ধির দাবিতে আজ সকাল থেকে সেগুনবাগিচায় শ্রমিক সংগঠনগুলো মানববন্ধন করছে।
Your week in news, every Wednesday
The biggest stories of the week for your edition, in your inbox every Wednesday morning, your time. Free, and you can unsubscribe at any time.