সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরাম অব অস্ট্রেলিয়ার বসন্ত উৎসব অনুষ্ঠিত
গান, নাচ, কবিতা আবৃত্তি ও যুগল নৃত্যের মাধ্যমে সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অস্ট্রেলিয়ার সিডনিতে ‘বাংলাদেশ উইমেন্স ফোরাম অব অস্ট্রেলিয়া’-র উদ্যোগে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে আয়োজিত এ উৎসবে প্রবাসী বাংলাদেশি নারী, তাদের পরিবারের সদস্য ও কমিউনিটি নেতা-কর্মীরা অংশ নেন।
গান, নাচ, কবিতা আবৃত্তি ও যুগল নৃত্য প্রতিযোগিতায় উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। সাংস্কৃতিক পর্বে উপস্থাপনা করেন আকিদুল ইসলাম ও রতন কুন্ডু। একক সংগীত পরিবেশন করেন নিলুফা ইয়াসমিন, মারিয়া মুন, এমদাদুল হক তুহিন, আরিফ খান ও রোকসানা নাজনীন এবং ফারিয়া আনজুম নৃত্য পরিবেশন করেন।
তিন নারী উদ্যোক্তা সাথী খান, বিলকিস জাহান ও নিলুফা ইয়াসমিনের উদ্যোগে গত বছর সিডনিতে ‘বাংলাদেশ উইমেন্স ফোরাম অব অস্ট্রেলিয়া’র পরিকল্পনা করা হয়। এ উদ্যোগে সহযোগিতা করেন সুমি আজাদ, শিমু আক্তার ও লুবনা ইয়াসমিন সুইটি।
প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ঘরোয়া পরিবেশে পিঠা উৎসব, মিলনমেলা ও মতবিনিময় সভার আয়োজন করে আসছে। প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য চর্চার পাশাপাশি নারীদের সামাজিক অংশগ্রহণ বাড়ানো এবং কমিউনিটির মানুষের মধ্যে সম্প্রীতি গড়তে এবার বসন্ত উৎসব আয়োজন করা হয়েছে।
উৎসবে বক্তব্য দেন সংগঠক গামা আব্দুল কাদির, আইনজীবী সিরাজুল হক, অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আবদুল খান রতন, রতন কুন্ডু, আলমগীর ইসলাম বাবু, গাওসুল আলম শাহজাদা, এমরান এইচ সরকার, ফয়সাল আজাদ, শফিক শেখ ও কবির হোসেন।
Key facts
- সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে ‘বাংলাদেশ উইমেন্স ফোরাম অব অস্ট্রেলিয়া’-র উদ্যোগে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে।
- সাথী খান, বিলকিস জাহান ও নিলুফা ইয়াসমিনের উদ্যোগে সংগঠনটি গঠিত হয়।
- উৎসবে গান, নাচ, কবিতা আবৃত্তি ও যুগল নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।
Three perspectives
Neutral
সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে ‘বাংলাদেশ উইমেন্স ফোরাম অব অস্ট্রেলিয়া’-র উদ্যোগে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে।
Positive
প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য চর্চার পাশাপাশি নারীদের সামাজিক অংশগ্রহণ বাড়ানো এবং কমিউনিটির মানুষের মধ্যে সম্প্রীতি গড়তে এই উৎসব আয়োজন করা হয়েছে।
Negative
উৎসবে কোনো নেতিবাচক দিক বা ক্ষতির বিষয়ে তথ্য প্রদান করা হয়নি।
Your week in news, every Wednesday
The biggest stories of the week for your edition, in your inbox every Wednesday morning, your time. Free, and you can unsubscribe at any time.