ডিপজল

মনোয়ার হোসেন ডিপজল একজন বাংলাদেশী অভিনেতা, প্রযোজক, লেখক, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী।

ডিপজল
Photo: Bang Production, Uploaded by MdsShakil / Wikimedia Commons

মনোয়ার হোসেন ডিপজল ডিপজল নামে অধিক পরিচিত। তিনি একজন বাংলাদেশী অভিনেতা, প্রযোজক, লেখক, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী।

তিনি ৬ এপ্রিল, ১৯৬২ সালে ঢাকার মিরপুরের বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবরের হাত ধরে তার চলচ্চিত্রে আগমন ঘটে।

১৯৯৩ সালে টাকার পাহাড় চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আসেন। ছবিটি সান পিকচার্স-এর ব্যানারে প্রযোজনা করেন তার বড় ভাই শাহাদাত হোসেন বাদশা। মনতাজুর রহমান আকবর ছবিটি পরিচালনা করেন।

টাকার পাহাড় ও হাবিলদার সহ একাধিক সিনেমায় অভিনয় করলেও তেজী ছবির মাধ্যমে তিনি জনপ্রিয়তা লাভ করেন। প্রথমে খল চরিত্রে অভিনয় করলেও কোটি টাকার কাবিন চলচ্চিত্রের মাধ্যমে তিনি ভালো চরিত্রে অভিনয় শুরু করেন। ২০২৩ সালের ওয়েব ধারাবাহিক কাবাডি তে তিনি মাথাকাটা রতন চরিত্রে অভিনয় করেন।

তিনি ফাহিম শুটিং স্পট, এশিয়া সিনেমা হল, পর্বত সিনেমা হল, জোবেদা ফিল্মস, পর্বত পিকচার্স-২ এবং ডিপজল ফুড ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী। তার বড় ভাই শাহাদাত হোসেন বাদশা তার নামে ডিপজল পরিবহন বাস সার্ভিস চালু করেন।

১৯৯৪ সালে ডিপজল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে স্থানীয় ঢাকা ৯ নম্বর ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হন। ২০২১ সালে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুর পর তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে উপনির্বাচনে প্রার্থী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে চান। ২০২৩ সালে তিনি ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগ মনোনীত মাইনুল হোসেন খান নিখিলের পক্ষে গণসংযোগ করেন।

তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং সহ-সভাপতি ছিলেন। ২০২৪ সালের এপ্রিলে তিনি এই সমিতির সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন।

Key facts

  • ডিপজল ৬ এপ্রিল, ১৯৬২ সালে ঢাকার মিরপুরে জন্মগ্রহণ করেন।
  • তিনি টাকার পাহাড় চলচ্চিত্রের মাধ্যমে ১৯৯৩ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।
  • তিনি ফাহিম শুটিং স্পট ও ডিপজল ফুড ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী।
  • তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি ছিলেন।

All sections

Edition