মাহমুদুর রহমান

মাহমুদুর রহমান একজন বাংলাদেশি প্রকৌশলী ও সাংবাদিক যিনি বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক হিসেবে পরিচিত।

মাহমুদুর রহমান
Photo: DelwarHossain / Wikimedia Commons

মাহমুদুর রহমান একজন বাংলাদেশি প্রকৌশলী ও সাংবাদিক। তিনি বিএনপি-জামায়াত জোট সরকার ২০০১ সালে ক্ষমতায় আসার পর বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এবং ২০০৫ সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্বালানি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৫৩ সালের ৬ জুলাই কুমিল্লায় মাহমুদুর রহমানের জন্ম হয়। তিনি ১৯৭৭ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স সম্পন্ন করেন। এরপর ১৯৮৬ সালে জাপান থেকে সিরামিক ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা এবং ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

তিনি ব্রিটেনের ব্রিটিশ অক্সিজেন কোম্পানিতে অপারেশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করেন। এরপর তিনি মুন্নু সিরামিক, ডানকান ব্রাদার্স, বেক্সিকো গ্রুপ ও পদ্মা টেক্সটাইলে গুরুত্বপূর্ণ পদে কাজ করেন। ১৯৯৯ সালে তিনি আর্টিসান সিরামিক লিমিটেড প্রতিষ্ঠা করেন যা সিরামিকে দেশের প্রথম প্রযুক্তিগত ব্রেক থ্রো ও চীনা বোন কারখানা ছিল।

২০০২ সালে তিনি জাতীয় বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হন এবং বাংলাদেশে বিদেশী বিনিয়োগ বাড়াতে পাচঁ আই থিওরি প্রচলন করেন। তার প্রচেষ্টায় ২০০২ থেকে ২০০৩ সালের মধ্যে বাংলাদেশের বিদেশী বিনিয়োগ ৫২ মিলিয়ন মার্কিন ডলার থেকে ১২১ মিলিয়ন মার্কিন ডলারে বৃদ্ধি পায়। ২০০৪ সালের ডিসেম্বরে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে তিনি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিকট পদত্যাগ পত্র জমা দেন।

২০০৮ সাল থেকে তিনি দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করার কারণে তিনি সরকারের রোষানলে পড়েন। ২০০৮ সালের পর থেকে তিনি তার সংবাদপত্রের মাধ্যমে সরকারের একজন শক্তিশালী সমালোচক হিসেবে ভূমিকা রাখেন।

তিনি ২০১৯ সালে The Political History of Muslim Bengal নামে একটি গ্রন্থ রচনা করেন। সাংবাদিকতা ও মানবাধিকারে অবদানের জন্য তিনি একুশে পদক-২৫ পান।

Key facts

  • মাহমুদুর রহমান ১৯৫৩ সালের ৬ জুলাই কুমিল্লায় জন্মগ্রহণ করেন।
  • তিনি জাতীয় বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এবং জ্বালানি বিষয়ক উপদেষ্টা ছিলেন।
  • তিনি আর্টিসান সিরামিক লিমিটেড প্রতিষ্ঠা করেন।
  • তিনি দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

All sections

Edition