ইমরুল কায়েস

ইমরুল কায়েস একজন বাংলাদেশী আন্তর্জাতিক ক্রিকেটার এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক।

ইমরুল কায়েস
Photo: Nurunnaby Chowdhury (Hasive) / Wikimedia Commons

ইমরুল কায়েস ২ ফেব্রুয়ারি ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি একজন বাংলাদেশী আন্তর্জাতিক ক্রিকেটার এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক। তিনি খুলনা বিভাগের হয়ে বাঁহাতি ব্যাটার এবং মাঝে মাঝে উইকেট-রক্ষক হিসেবে খেলেন।

তার প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় ২০০৬ সালে। জাতীয় স্কোয়াডে ডাক পাবার পূর্বেই তিনি ১৫টি প্রথম-শ্রেণীর ম্যাচ ও ১৬টি একদিনের ম্যাচ খেলেছেন। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের তৃতীয় ম্যাচে চট্টগ্রামের মাটিতে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়।

টেস্ট ক্রিকেটে তার অভিষেক হয় ২০০৮-এর নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে। ২০১০ সালে তিনি ৩২.১১ গড়ে ৮৬৭ রান করে ঐ বছরের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হন। নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে তিনি তার প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেন।

২০১৪ সালের ১২ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তামিমের সাথে তিনি ১৮৫ রানের উদ্বোধনী জুটি গড়েন। ফেব্রুয়ারি, ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ নম্বর পজিশনে ব্যাটিং করে তিনি ১৩০ রান করেন যা তার দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি।

২০১৫ সালের ২ মে পাকিস্তানের বিপক্ষে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে তামিম ইকবালের সাথে উদ্বোধনী জুটিতে ৩১২ রান তোলেন। এই ম্যাচে তিনি ১৫০ রান করেন যা তার ব্যক্তিগত সর্বোচ্চ টেস্ট রান। মুশফিকুর রহিমের আঙ্গুলে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে তিনি প্রায় ১২০ ওভার উইকেট-রক্ষণের দায়িত্ব পালন করেন।

২০১৮ সালের জিম্বাবুয়ের বিপক্ষে ওডিআই সিরিজে তিনি ২ টি শতক ও ১ টি অর্ধ শতকের ইনিংস খেলেন। সিরিজের প্রথম ম্যাচে তিনি ১৪৪ রান করেন। এই সিরিজে তিন ম্যাচ মিলিয়ে তিনি ৩৪৯ রান করেন যা দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড।

ঘরোয়া ক্রিকেটে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ানস, রংপুর রাইডার্স ও খুলনা বিভাগীয় দলে খেলছেন। এছাড়াও তিনি বাংলাদেশ এ দল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ দলে খেলেছেন। ২০২৬ বিপিএলে তাকে সিলেট টাইটান্সের ব্যাটিং কোচ হিসেবে দেখা যায়।

Key facts

  • ইমরুল কায়েস ২ ফেব্রুয়ারি ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন।
  • তিনি পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে ১৫০ রান করেন।
  • ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওডিআই সিরিজে তিনি ৩৪৯ রান করেন।
  • ২০২৬ বিপিএলে তিনি সিলেট টাইটান্সের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন।

All sections

Edition