মুশফিকুর রহিম
মোহাম্মদ মুশফিকুর রহিম একজন বাংলাদেশী ক্রিকেটার এবং বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যটে সাবেক অধিনায়ক।

মোহাম্মদ মুশফিকুর রহিম একজন বাংলাদেশী ক্রিকেটার এবং বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যটে অধিনায়ক ছিলেন। তিনি মূলত একজন উইকেট-রক্ষক ও মাঝারিসারি ব্যাটার। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তিনি সর্বাধিক রানসংগ্রাহক খেলোয়াড়।
মুশফিকুর রহিম বগুড়া জিলা স্কুলের ছাত্র ছিলেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ইতিহাস বিভাগে প্রথম-শ্রেণীতে উত্তীর্ণ হন এবং ২০১২ সালে তার মাস্টার্স ডিগ্রি পরীক্ষায় বসেন।
২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১৮ বছর ১৭ বয়সে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট খেলার ইতিহাসে তিনি শচীন টেন্ডুলকরের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার। ইংল্যান্ড সফরে সাসেক্সের বিরুদ্ধে তিনি ৬৩ রান এবং নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে ১১৫* রান করেন।
২০০৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন। ২০০৬ সালের জিম্বাবুয়ে সফরে তিনি তার প্রথম হাফ-সেঞ্চুরি করেন। ২০০৭ সালের জুলাই মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তিনি ৮০ রানের একটি ইনিংস খেলেন।
২০০৯ সালের জিম্বাবুয়ে সফরে তিনি বাংলাদেশের সহ-অধিনায়ক নির্বাচিত হন। ২০১০ সালের ২১ জানুয়ারি ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচে তিনি মাত্র ১১২ বলে সেঞ্চুরি করে বাংলাদেশের দ্রুততম টেস্ট সেঞ্চুরির মালিক হন। ২০১১ সাল থেকে তিনি জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত হন এবং ২০১৪ পর্যন্ত এই দায়িত্ব পালন করেন।
তার নেতৃত্বে বাংলাদেশ এশিয়া কাপে রানার্সআপ হয় এবং টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে পরাজিত করে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনি প্রথম ও একমাত্র উইকেট-রক্ষক ব্যাটসম্যান যিনি দুইটি ডাবল সেঞ্চুরি করেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার ১১,০০০-এরও বেশি রান এবং ৪০০টিরও বেশি ডিসমিসাল রয়েছে।
৪ সেপ্টেম্বর, ২০২২ তারিখে তিনি আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নেন। ২০২৫ সালের মার্চ মাসে তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।
Key facts
- মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বাধিক রানসংগ্রাহক খেলোয়াড়।
- তিনি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরি এবং সর্বোচ্চ রান সংগ্রহকারী।
- তিনি ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ছিলেন।
- তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে প্রথম-শ্রেণীতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।