শাকিব খান

শাকিব খান একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, গায়ক, চলচ্চিত্র সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব।

শাকিব খান
Photo: Press Information Department / Wikimedia Commons

শাকিব খান একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, গায়ক, চলচ্চিত্র সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। তিনি গণমাধ্যমে মেগাস্টার, কিং খান ও ঢালিউড কিং হিসেবে পরিচিত। তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা।

শাকিব খান ১৯৭৯ সালের ২৮ মার্চ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার রাঘদীতে মাসুদ রানা শেখ নামে জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি কর্মচারী এবং মাতা নূরজাহান একজন গৃহিণী। বাবার চাকরির সুবাদে তার শৈশব ও কৈশোর নারায়ণগঞ্জ জেলায় কেটেছে।

বিজ্ঞানের ছাত্র হিসেবে শাকিব খানের বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে ছিল। এইচএসসি পরীক্ষা শেষ করার পর তার এই স্বপ্নগুলো হারিয়ে যেতে থাকে।

১৯৯৯ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালবাসা চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। ১৯৯৯ সালের ২৮ মে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন ইরিন জামান। এরপর ২০০০ সালে গোলাম চলচ্চিত্রে তিনি শাবনূরের বিপরীতে অভিনয় করে আলোচিত হন।

২০০১ থেকে ২০০৫ সালের মধ্যে তিনি শিকারী, স্বপ্নের বাসর, মায়ের জেহাদ, রাঙ্গা মাস্তান, হিংসার পতন, বন্ধু যখন শত্রু, ফুল নেব না অশ্রু নেব, স্ত্রীর মর্যাদা, প্রিয়া তুমি কোথায়, নাচনেওয়ালী, বিশ্ব বাটপার, সাহসী মানুষ চাই, প্রাণের মানুষ, ক্ষমতার দাপট, সবার উপরে প্রেম, নয়ন ভরা জল, আজকের সমাজ, বস্তির রানী সুরিয়া, রুখে দাড়াও এবং সিটি টেরর চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০৩ সালে সাহসী মানুষ চাই চলচ্চিত্রটি দুটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

২০০৬ সালে তার অভিনীত ১৩টি চলচ্চিত্র মুক্তি পায় এবং সেগুলো বছরের সেরা ব্যবসাসফল চলচ্চিত্র ছিল। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত সুভা চলচ্চিত্রে পূর্ণিমার বিপরীতে অভিনয় করার জন্য তিনি ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই পারফরম্যান্স পুরস্কারে মনোনীত হন।

শাকিব খান চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। তিনি ২০১০ সালের ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, ২০১২ সালের খোদার পরে মা, ২০১৫ সালের আরো ভালোবাসবো তোমায় এবং ২০১৭ সালের সত্তা চলচ্চিত্রের জন্য চারবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি আটটি মেরিল-প্রথম আলো পুরস্কার, তিনটি বাচসাস পুরস্কার ও চারটি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার পেয়েছেন।

২০১১ সালে মনের জ্বালা চলচ্চিত্রে তিনি প্রথমবার নেপথ্য সঙ্গীতশিল্পী হিসেবে গানে কণ্ঠ দেন। ২০১৪ সালে হিরো: দ্যা সুপার স্টার চলচ্চিত্র দিয়ে তিনি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে তিনি পাসওয়ার্ড (২০১৯) ও বীর (২০২০) চলচ্চিত্র প্রযোজনা করেন।

Key facts

  • শাকিব খান ১৯৭৯ সালের ২৮ মার্চ জন্মগ্রহণ করেন।
  • তিনি চারবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন।
  • তিনি ২০১৪ সালে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন।
  • তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা।

All sections

Edition