মমিনুল হক

মমিনুল হক সৌরভ একজন বাংলাদেশী ক্রিকেটার এবং বাংলাদেশ জাতীয় টেস্ট দলের সাবেক অধিনায়ক।

মমিনুল হক
Photo: Nurunnaby Chowdhury (Hasive) / Wikimedia Commons

মমিনুল হক সৌরভ ২৯ সেপ্টেম্বর, ১৯৯১ সালে কক্সবাজারে জন্মগ্রহণ করেন। তিনি একজন বামহাতি ব্যাটার এবং ধীরগতিতে বামহাতি অর্থোডক্স বোলিং করেন। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড় এবং সাবেক টেস্ট অধিনায়ক।

তিনি বাংলাদেশের বৃহত্তম ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র বিকেএসপিতে ক্রিকেট বিষয়ে অধ্যয়ন করেন। ২০১১ সালে তিনি বিকেএসপি থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন। বয়সভিত্তিক ঘরোয়া ক্রিকেটে তিনি একজন নির্ভরযোগ্য বামহাতি ব্যাটসম্যান হিসেবে পরিচিত ছিলেন।

২০০৮-০৯ মৌসুমে ঢাকা বিভাগীয় ক্রিকেট দলের হয়ে চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দলের বিপক্ষে তার প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে। ২০১০ সালে তিনি আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের সদস্য হন। ২০১১ সালে বাংলাদেশ এ ক্রিকেট দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি প্রথম খেলাতেই দেড়শতাধিক রান সংগ্রহ করেন।

২০১২ সালে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে বরিশাল বার্নার্স দলের সদস্য ছিলেন। ২০১৩ সালের ৮ মার্চ শ্রীলঙ্কার গালেতে অনুষ্ঠিত খেলায় তিনি টেস্টে অভিষিক্ত হন। অভিষেকেই তিনি ৫৫ রানের অর্ধ-শতক করেন এবং সিরিজে ১৫৬ রান সংগ্রহ করেন।

২০১৩ সালের অক্টোবরে নিউজিল্যান্ড দলের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনি ১৮১ রান করেন। এই ইনিংসের মাধ্যমে তিনি দেশের ৩য় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এবং এক ইনিংসে সর্বাধিক ২৭টি বাউন্ডারি মারার রেকর্ড করেন। ২০১৫ সালের ১৫ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে তিনি তার চতুর্থ টেস্ট সেঞ্চুরি করেন।

মমিনুল হক বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সময়ে ১০০০ টেস্ট রান করেন। তিনি তার ১২ টেস্টের ১১ ইনিংসেই পঞ্চাশ বা তদূর্ধ্ব রান সংগ্রহ করে এভারটন উইকস ও কুমার সাঙ্গাকারার মতো খেলোয়াড়দের দলে প্রবেশ করেন। স্যার ডন ব্রাডম্যানের ৯৯.৯৪ গড় রানের পর কমপক্ষে ২০ ইনিংস খেলে মমিনুল হক দ্বিতীয় স্থানে রয়েছেন।

২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে তিনি বাংলাদেশ দলের ১৫-সদস্যের চূড়ান্ত তালিকায় মনোনীত হন। তিনি ঘরোয়া ক্রিকেটে চট্টগ্রাম বিভাগে খেলার পূর্বে ঢাকা বিভাগে খেলেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট রয়্যালস দলের হয়ে খেলছেন।

Key facts

  • মমিনুল হক সৌরভ ২৯ সেপ্টেম্বর, ১৯৯১ সালে জন্মগ্রহণ করেন।
  • তিনি টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি।
  • তিনি বাংলাদেশের জাতীয় টেস্ট দলের সাবেক অধিনায়ক।
  • তিনি বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সময়ে ১০০০ টেস্ট রান করেন।

All sections

Edition