প্যাট্রিক ডি’রোজারিও

প্যাট্রিক ডি’রোজারিও ঢাকা মহাধর্মপ্রদেশের সাবেক আর্চবিশপ এবং ক্যাথলিক গির্জার একজন কার্ডিনাল।

প্যাট্রিক ডি’রোজারিও
Photo: Centro Televisivo Vaticano / Wikimedia Commons

প্যাট্রিক ডি’রোজারিও ঢাকা মহাধর্মপ্রদেশের সাবেক আর্চবিশপ এবং ক্যাথলিক গির্জার একজন কার্ডিনাল। তিনি বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনি এবং বিশপীয় খ্রীস্টীয় শিক্ষা বিষয়ক কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ১৯৪৩ সালের ১ অক্টোবর বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রি শিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মাইকেল ডি’রোজারিও ছিলেন কৃষিজীবী এবং মা ডিস্পিনা ডি’রোজারিও ছিলেন গৃহিণী। আট ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ছোট।

তিনি ১৯৬১ সালে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ঢাকার নটর ডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন। তিনি নটর ডেম কলেজ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ অধ্যায়ন করেন।

ধর্মতত্ত্ব শিক্ষার জন্য তিনি করাচির সবজিমণ্ডির ‘খ্রাইস্ট দ্য কিং’ সেমিনারিতে যান। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি দেশে ফিরে আসেন। ১৯৭২ সালে তিনি পবিত্র ক্রুশ সন্ন্যাস সংঘের আওতায় পুরোহিত হিসেবে অভিষিক্ত হন।

ফাদার প্যাট্রিক ডি’রোজারিও সহকারী ও পাল-পুরোহিত হিসেবে বিভিন্ন ধর্ম-পল্লীতে সেবা প্রদান করেন। তিনি সেমিনারীতে পুরোহিতপ্রাথীদের প্রশিক্ষণে দায়িত্ব পালন করেন এবং ২য় ভ্যাটিকান মহা সভার দলিল বাংলায় অনুবাদ ও সম্পাদনা করেন। ১৯৯০ সালে তিনি রাজশাহীর বিশপ নিযুক্ত হন এবং ১৯৯৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

১৯৯৫ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি চট্টগ্রাম ক্যাথলিক ধর্মপ্রদেশের বিশপ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালে পোপ ষোড়শ বেনেডিক্ট তাকে বাংলাদেশের আর্চবিশপ হিসেবে মনোনীত করেন। তিনি পোপ ষোড়শ বেনেডিক্টের কাছ থেকে পলিউম সম্মানা লাভ করেন।

২০১৬ সালের ৯ অক্টোবর পোপ ফ্রান্সিস তাকে কার্ডিনাল হিসেবে নিয়োগ দেন। তিনি প্রথম বাঙালি কার্ডিনাল। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর তিনি ঢাকার আর্চবিশপ পদ থেকে অবসর গ্রহণ করেন।

Key facts

  • প্যাট্রিক ডি’রোজারিও প্রথম বাঙালি কার্ডিনাল।
  • তিনি ঢাকা মহাধর্মপ্রদেশের সাবেক আর্চবিশপ।
  • তিনি ২০১৬ সালের ৯ অক্টোবর কার্ডিনাল হিসেবে নিযুক্ত হন।
  • তিনি ১৯৪৩ সালের ১ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন।

All sections

Edition