খন্দকার মাহবুব হোসেন

অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ছিলেন একজন বাংলাদেশী আইনজীবী ও রাজনীতিবিদ এবং বাংলাদেশের ফৌজদারি আইন বিশেষজ্ঞ।

খন্দকার মাহবুব হোসেন
Photo: DelwarHossain / Wikimedia Commons

অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ১৯৩৮ সালের ২০ মার্চ বরগুনা জেলার বামনা উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি নারায়ণগঞ্জ জিলা স্কুল থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন।

ম্যাট্রিকুলেশন পাশ করার পর তিনি ঢাকা নটরডেম কলেজে এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়ন করেন। ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি তিনি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

১৯৬৭ সালের ২০ অক্টোবর তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তিনি আইন পেশায় বাংলাদেশের প্রথম সারির সব রাজনীতিবিদের মামলা পরিচালনা করেন।

১৯৭৩ সালে তিনি দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারে জন্যে গঠিত আদালতের প্রধান কৌঁসুলি ছিলেন। তিনি চারবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও একবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

খন্দকার মাহবুব হোসেন ১৯৫২ সালের ভাষা আন্দোলনে যোগদানের জন্য নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার হন। পাকিস্তানি শাসক আইয়ুব খানের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে বাংলাদেশের স্বাধীনতার জন্য তাকে আবার গ্রেফতার করা হয়।

২০০৮ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সক্রিয়ভাবে রাজনীতিতে যোগ দেন। ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন।

২০১৬ সাল থেকে ২০২২ সালে মৃত্যু আগপর্যন্ত তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বরগুনা-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন।

২০১৪ সালের ৫ জানুয়ারি পুলিশের কর্তব্যে বাধার অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার রমনা থানায় মামলা দায়ের হয়। ৭ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় এবং ২৩ জানুয়ারি উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হন।

Key facts

  • খন্দকার মাহবুব হোসেন ১৯৩৮ সালের ২০ মার্চ জন্মগ্রহণ করেন।
  • তিনি ১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত আদালতের প্রধান কৌঁসুলি ছিলেন।
  • তিনি চারবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন।
  • তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন।

All sections

Edition