তাহমিমা আনাম

তাহমিমা আনাম একজন বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ লেখিকা ও ঔপন্যাসিক।

তাহমিমা আনাম
Photo: Mount Holyoke College / Wikimedia Commons

তাহমিমা আনাম একজন বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ লেখিকা এবং ঔপন্যাসিক। তিনি বিখ্যাত সাহিত্যিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমেদের নাতনি এবং দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের মেয়ে।

১৯৭৫ সালে তাহমিমা জন্মগ্রহণ করেন। তার মা শাহীন আনাম মানবাধিকার সংস্থা মানুষের জন্য-এর প্রধান এবং বাবা মাহফুজ আনাম দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক। বাবা-মা জাতিসংঘে চাকরি করার সুবাদে তাহমিমার শৈশব ও কৈশোরের অধিকাংশ সময় বাংলাদেশের বাইরে কেটেছে।

তাহমিমা যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সমাজ নৃতত্ত্ব বিষয়ে পিএইচডি ডিগ্রী লাভ করেন। এরপর তিনি লন্ডনের রয়েল হলওয়ে কলেজে অ্যান্ড্রু মোশনের অধীনে সৃজনশীল লেখালেখির কোর্সে ভর্তি হন। তিনি মনে করেন সমাজবিজ্ঞান এবং সাহিত্য পরস্পর সম্পর্কযুক্ত।

২০০৪ সালে তাহমিমা তার প্রথম উপন্যাস আ গোল্ডেন এজ রচনার কাজ শুরু করেন। তিনি ইংরেজি মাধ্যমে লেখালেখি করেন যাতে বিশ্ববাসীর কাছে বাংলার ইতিহাস ও ঐতিহ্য ফুটিয়ে তোলা যায়। তার লেখা অংশটি বেডফোর্ড স্কয়ার নামক একটি সংকলনে প্রকাশিত হয়।

২০০৭ সালের মার্চে ইংল্যান্ড থেকে তার প্রথম উপন্যাস আ গোল্ডেন এজ প্রকাশিত হয়। এই উপন্যাসের বিষয়বস্তু হলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র রেহানা।

২০১১ সালের মে মাসে তার দ্বিতীয় উপন্যাস দ্য গুড মুসলিম প্রকাশিত হয়। এই বইটি ২০১১ ‘ম্যান এশিয়ান লিটারেরি প্রাইজ’-এর জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়। তার দ্বিতীয় বইয়ের বিষয়বস্তু ছিল ১৯২০-এর কলকাতা।

Key facts

  • তাহমিমা আনাম হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সমাজ নৃতত্ত্বে পিএইচডি করেছেন।
  • তার প্রথম উপন্যাস আ গোল্ডেন এজ ২০০৭ সালে প্রকাশিত হয়।
  • তার দ্বিতীয় উপন্যাস দ্য গুড মুসলিম ২০১১ সালে প্রকাশিত হয়।
  • তিনি ২০০৮ সালে কমনওয়েলথ সেরা প্রথম বই পুরস্কার পান।

All sections

Edition