ইকবাল সোবহান চৌধুরী
ইকবাল সোবহান চৌধুরী বাংলাদেশের একজন সাংবাদিক এবং দ্য ডেইলি অবজারভারের সম্পাদক।

ইকবাল সোবহান চৌধুরী বাংলাদেশের একজন সাংবাদিক। তিনি দ্য ডেইলি অবজারভারের সম্পাদক হিসেবে পরিচিত।
তিনি ফেনী জেলার ফেনী সদর উপজেলা ফতেহপুর গ্রামে ১ এপ্রিল ১৯৪৯ সালে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক ও লোক প্রশাসনে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
১৯৭১ সালের মে মাসে তিনি পাকিস্তান অবজারভারে শিক্ষানবিশ রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন। ওই বছরের সেপ্টেম্বরে তিনি সেখানে স্থায়ী হন। ১৯৭৮ সালে তিনি যুদ্ধাপরাধী গোলাম আযমের নাগরিকত্বের দাবিতে বিবৃতি প্রদান করে সমালোচিত হন।
১৯৭২ সালে তিনি বাংলাদেশ অবজারভারে রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন। ১৯৯৮ সালে তিনি অবজারভারের সম্পাদক হন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নে দীর্ঘসময় নেতৃত্ব দিয়েছেন।
তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ফেনী-২ আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। তিনি গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ফেনী থেকে নির্বাচন করেন।
বাংলাদেশ অবজারভার বন্ধ হয়ে যাওয়ার পর তিনি দৈনিক আমাদের সময়ে উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন। তার সম্পাদনায় দ্য ডেইলি অবজারভার নামে একটি জাতীয় ইংরেজি দৈনিক পত্রিকা শিগগিরই বাজারে আসছে। তিনি বর্তমানে ডিবিসি নিউজের সভাপতি।
Key facts
- ইকবাল সোবহান চৌধুরী ১ এপ্রিল ১৯৪৯ সালে ফেনীতে জন্মগ্রহণ করেন।
- তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান ও লোক প্রশাসনে পড়াশোনা করেছেন।
- তিনি ১৯৯৮ সালে অবজারভারের সম্পাদক হন।
- তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ছিলেন।
- তিনি ফেনী-২ আসন থেকে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন।